ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২৩:১৮

শনিবার পল্টনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার নারী নির্যাতনের ঘটনায় ডিআইজি মিজানুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আইজিপি শহীদুল হকের নির্দেশে অতিরিক্ত আইজিপি মাইনুল ইসলাম ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরাইশীর নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করছে।’

ভাটারা থানায় ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে কোনও সাংবাদিকের জিডি না নেওয়ার ঘটনা জানা নেই বলেও জানান আছাদুজ্জামান মিয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জনসাধারণ থানা পুলিশের কাছ থেকে অসহযোগিতা পেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৭ জানুয়ারি দেশের একাধিক গণমাধ্যমে এক নারী অভিযোগ করেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান তাকে বাসা থেকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন। এরপর তাকে শারীরিক নির্যাতন করেছেন। এমনকি মিথ্যা মামলায় তাকে জেল খাটিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে তারা বসবাসও করেছেন। ওই নারী আরও অভিযোগ করেন, তিনি তার ফেসবুক পেজে নিজেকে মিজানের স্ত্রী পরিচয় দিয়ে একটি ছবি প্রকাশের পর ক্ষেপে যান ডিআইজি পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপি কমিশনারের শীতবস্ত্র বিতরণ এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের সামনে আমরা ব্রিটিশ আমলের পুলিশ নই। না কোন পাকিস্তানি হানাদারদের পুলিশ। আমরা বাংলাদেশের পুলিশ। আপনাদের ঘরের সন্তান। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। এসেছি মানুষ হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ বিপদে পড়ে থানায় যায় তাকে অবশ্যই সেবা দিতে হবে। এ নিয়ে গড়িমসি করলে তাকে থানায় রাখা হবে না। সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জঙ্গিসহ অন্যান্য অপরাধ যেভাবে আমরা দমন করছি, ঠিক সেভাবে আপনাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’

এসময় ডিএমপির মতিঝিল বিভাগের আয়োজনে পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে প্রায় এক হাজার কম্বল বিতরণ করেন পুলিশ কমিশনার।

এছাড়াও ওয়ারী বিভাগের আয়োজনে রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে এক হাজার ২০০ পিস কম্বল ও ৩০০ পিস বাচ্চাদের শীতের কাপড় বিতরণ করেন তিনি।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী