পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫

পুনাক কমপ্লেক্স ভবনে উদ্বোধনে আইজিপিসহ অন্যরা পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। রবিবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশও এগিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে।’ পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে।’

এসময় পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান বলেন, ‘পুনাক কমপ্লেক্স ভবন নির্মাণ পুনাকের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’ পুনাককে দেশের নারী সমাজের জন্য একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, নবনির্মিত ১০তলা পুনাক কমপ্লেক্স ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন তিন হাজার বর্গফুট। ভবনের নিচ তলায় থাকবে দোকান ও শোরুম, দ্বিতীয় তলায় অফিস, তৃতীয় তলায় কনফারেন্স ও রেস্টরুম এবং চতুর্থ তলায় ট্রেনিং সেন্টার। অন্যান্য তলায় ডরমেটরি নির্মাণ করা হবে।       

পুনাক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। পুনাকের রয়েছে নিজস্ব ব্লক ও বাটিকের কাজ, দুটি শোরুম, কম্পিউটার ট্রেনিং সেন্টার, কোরআন শিক্ষার স্কুল এবং চিত্রাঙ্কন, নাচ, গান ও বয়স্ক শিক্ষার স্কুল। এসব প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম