ডিএসসিসি'র ১৮টি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি মুলতবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ২২:০২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২২:১০

ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন হাইকোর্ট।

সোমবার রিটের ওপর প্রথম দিনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুল ইসলাম ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী মামুন কবীর।

এর আগে গত ১৪ জানুয়ারি স্থানীয় ভোটার আক্তার হোসেনসহ ৮ ব্যক্তির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন আইনজীবী মামুন কবির।

রিটে ডিএসসিসির নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। ওই রিটে মন্ত্রিপরিষদ সচিব সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলা প্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, ডিএসসিসিতে ১৮টি ওয়ার্ড নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া এসব ওয়ার্ডের ভোটাররা কোনও মেয়রকে ভোট দিতে পারবে না। এ ছাড়া কাউন্সিলররা নির্বাচিত হবেন মাত্র ২ বছরের জন্য, যা আইন অনুমোদন করে না। পাশাপাশি যারা এবার হালনাগাদে নতুন ভোটার হয়েছেন তারা কাউন্সিলর পদে ভোট দিতে পারবেন কিন্তু প্রার্থী হতে পারবেন না। এটা সংবিধান পরিপন্থী।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক