ট্রাস্ট দুর্নীতির মামলায় পরবর্তী যুক্তি উপস্থাপন ২৩-২৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭

আদালতে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আগামী ২৩, ২৪, ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ৩টায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বিচারক এ আদেশ দেন।

মামলা দুটির বিচার চলছে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. আখতারুজ্জামনের আদালতে।

বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনের ১২তম দিনে আসামি সরফুদ্দীনের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরেন আইনজীবী আহসান উল্লাহ। আগামী তারিখেও তার পক্ষে যুক্তি উপস্থাপন চলবে।

এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থাপনের এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী আহসান উল্লাহকে বিচারক বলেন, এই নথিগুলো একবার পড়া হয়েছে, এগুলো ফের পড়ার কী দরকার? জবাবে বিচারক ও প্রসিকিউশনকে (দুদকের আইনজীবী) লক্ষ্য করে আহসান উল্লাহ বলেন,‘সাক্ষ্য আইনে কোথাও নেই সমস্ত নথি ফের পড়া যাবে না। আপনারা যদি প্রমাণ করতে পারেন মামলায় নথি ফের পড়া যাবে না, আমি আজ থেকে ওকালতি ছেড়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘আমাকে মামলার নথিগুলো ভালোভাবে পড়তে দিন।’ তখন বিচারক তাকে বলেন, ‘আপনার তো ওকালতনামায় স্বাক্ষর নেই, অনুমতির মাধ্যমে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে।’

তখন ওই আইনজীবী বলেন, ‘আমি হাইকোর্টে ফাঁসির আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করি; ওইখানে তো কোনও ওকালতনামায় স্বাক্ষর করতে হয় না।’ বিচারক তখন তাকে বলেন, ‘এটা ট্রায়াল কোর্ট, আপনাকে আইনজীবী হিসেবে স্বাক্ষর করতে হবে ওকালতনামায়।’

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম