মুক্তিযোদ্ধাকে অপমানের অভিযোগে এমপি মোজাম্মেল হকের বিরুদ্ধে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৭:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৭:৩৩

বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল বের করার সময় পুলিশের বাধা গত বিজয় দিবসের দিন মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধাকে গালি ও আপত্তিকর ভাষায় অপমান করার প্রতিবাদে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে সোমবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সোমবার সকালে এ বিক্ষোভ কর্মসূচি থেকে মিছিল বের করার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১৬ ডিসেম্বর জাজিরা মহর আলী পাইলট স্কুলের মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আলী হোসেন খানের প্রশ্ন ছিল রাজাকার পুত্র সেলিম শিকদারকে কেন নৌকা প্রতীক দেওয়া হলো? এ প্রশ্ন করায় তাৎক্ষণিকভাবে ক্ষিপ্ত হয়ে আলী হোসেনকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করেন সংসদ সদস্য মোজাম্মেল হক। এরপর তিনি হুমকি দিয়ে আলী হোসেনকে সভাস্থল ত্যাগ করতে বাধ্য করেন।’

শরীয়তপুর-১ আসনের এমপি মোজাম্মেল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রতি আহ্বান জানান তারা। এছাড়া সংসদে মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন উপস্থাপনের দাবিও জানানো হয়েছে সমাবেশ থেকে। 

এ ব্যাপারে সংসদ সদস্য মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য জানা যায়নি।

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম