দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ২৩:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২৩:৫১

দুর্নীতির অভিযোগে আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম জনাব আবু সাইদের আদালত এই আদেশ দেন।

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক একই সঙ্গে মামলার অপর আসামি ব্যবসায়ী মো. সাইফুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি এবি ব্যাংকের প্রথম চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এম. মোরশেদ খানের জামাতা।

আদালতে আইনজীবী ছিলেন প্রশান্ত কুমার কর্মকার এবং নজরুল ইসলাম। তারা আসামিপক্ষের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে জামিন দিয়ে অপর আসামি মো. সাইফুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামিদের ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। আদালতের বেঞ্চ সহকারী এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশে ও ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এবি ব্যাংকের বৈদেশিক শাখা থেকে ১৬৫ কোটি টাকা দুবাইয়ে পাচার ও আত্মসাৎ করেছেন। পিজিএফ নামের দুবাইভিত্তিক একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ২০ মিলিয়ন ডলার ঋণ হিসেবে দেওয়ার কথা বললেও ওই কোম্পানির কোনও কর্মকর্তার নাম বা পরিচয় কাগজপত্র দেখাতে পারেননি এবি ব্যাংক ওই কর্তৃপক্ষ বরং ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকা ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করে। তিন কিস্তিতে ওই টাকা দুবাই যাওয়ার পর ব্যাংক হিসাব বন্ধ করে দেয় প্রতারক চক্র।
আরও পড়ুন: এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ তিন জন গ্রেফতার

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম