‘বাম নেতাকর্মীরা নয়, ছাত্রলীগকেই ক্যাম্পাস ছাড়তে হবে’

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৩

সংহতি সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা (ছবি- প্রতিনিধি)

বাম সংগঠনের নেতাকর্মী নয়, ছাত্রলীগের নেতাকর্মীদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংহতি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ করে জোনায়েদ সাকি বলেন, ‘তারা বলছে, বামেরা কবে ক্যাম্পাস ছাড়বি। আমরা বলছি, ছাত্রলীগ কবে ক্যাম্পাস ছাড়বি?’

ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢাবি উপাচার্য-শিক্ষকদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা মিথ্যার ওপর দাঁড়িয়ে যে নাটক সাজিয়েছেন, তা খুবই দুর্বল৷ কোনোদিন তা প্রতিষ্ঠিত হবে না৷ সাধারণ মানুষের কষ্টের টাকা দিয়ে এ বিশ্ববিদ্যালয় চলে৷ ছাত্রদের কারণে আপনারা শিক্ষক, উপাচার্য হয়েছেন৷ আজ ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন৷ আপনারা বেশিদিন টিকে থাকতে পারবেন না।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক আরও বলেন, ‘সরকারকে হুঁশিয়ার করতে চাই৷ ছাত্রদের পিটিয়ে আপনারা বেশিদিন টিকে থাকতে পারবেন না৷ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা৷ মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে আমরা লড়াই করে বাঁচতে চাই।’

প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সংহতি সমাবেশে আরও বক্তব্য রাখেন– ডাকসুর সাবেক ভিপি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক (বাসদ) কমরেড খালেকুজ্জামান, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গীতিয়ারা নাসরিন, অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এম আকাশ, অধ্যাপক এ এন রাশেদা, অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিনু কিবরিয়াসহ প্রমুখ৷

 

/এসআইআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম