প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের অধিক গুরুত্ব দেন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৮, ১৫:০৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়ে থাকেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার (২৭ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত আলিয়া মাদ্রাসার শিক্ষকদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকে বলে থাকেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই আওয়ামী লীগ সরকারই মাদ্রাসা শিক্ষার দিকে অধিক গুরুত্ব দিয়েছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে মাদ্রাসা অধিদফতর তৈরি করা হয়েছে। এ শিক্ষায় অনার্স কোর্স চালু করা হয়েছে। আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা নয়। দেশকে ধ্বংস করতে অনেকে ইসলামের নামে অপপ্রচার চালিয়ে আমাদের সন্তানকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে ফেলছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ 

এ সময় আয়োজকদের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শিক্ষার্থী সংকট দূরীকরণে সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের মতো জাতীয়করণের আওতাভুক্ত করা, উপবৃত্তি ও টিফিনের ব্যবস্থা এবং নতুন ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা, শিক্ষক সংকট দূরীকরণে জমিয়াতুল মোদার্রেছীন কর্তৃক জনবল কাঠানো অনুমোদন ও মাদ্রাসার সহকারী মৌলভীদের বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম