ট্রেনে কাটা পড়ে পা হারালেন জবি ছাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:২২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্ম বদলের সময় ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন রুবিনা আক্তার নামে (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রুবিনা আক্তার সমাজ কর্ম বিভাগের অনার্সের শেষ বর্ষের ছাত্রী। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামে। তার বাবার নাম রবিউল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সদরঘাট এলাকার একটি ছাত্রীনিবাসে থাকতেন। রবিবার নিজের গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস বলেন, ‘কমলাপুর রেলস্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন তিনি। এসময় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে হাঁটুর ওপর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। একটি রেলের ইঞ্জিন বদলের জন্য ইঞ্জিনটি ঘোরানো হচ্ছিলো তখন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে আহত রুবিনা আক্তার বলেন, ‘আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম।’  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রুবিনা আক্তারের উরু থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার চিকিৎসা চলছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুহুল আমীন জানান,  রুবিনার হাঁটুর ওপর থেকে দুই পা কেটে ফেলা হয়েছে। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ 

 

/এআইবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম