আড়াই কোটি টাকার মাদক ও যানবাহন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

দেশের বিভিন্নস্থানে বিশেষ শনিবার রাতে অভিযান চালিয়ে ২ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৪৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও যানবাহন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত ৩৮ জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল অ্যাফেয়ার্স) মো. আনিসুজ্জামান।

যানবাহন উদ্ধার তার দেওয়া তথ্য অনুযায়ী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি গাঁজা, ৫৭ লিটার চোলাই মদ, ২০০ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান ও ১টি সিএনজি উদ্ধার করা হয়েছে। এসময় ২৪ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত মাদক ও যানবাহনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা।

গাজীপুর রিজিয়নের মহাসড়কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১২ গ্রাম গাঁজা, ৫৮ বোতল ফেনসিডিল, ৫.৫০ টন ফেব্রিক্স, ১টি কার্ভাড ভ্যান, ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে ৯ জনকে। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

বগুড়া রিজিয়নের মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিল, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং আটক করা হয়েছে তিনজনকে। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

মাদক উদ্ধার এছাড়া হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের মহাসড়কের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮ হাজার ৩০০ টাকা।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল অ্যাফেয়ার্স) মো. আনিসুজ্জামান বলেন, ‘অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য, যানবাহন ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম