ঢাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস এবং লুটপাট অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি নিরীহ ছাত্রীরাও সন্ত্রসীদের হামলা থেকে রেহাই পায়নি।’

বক্তারা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রশাসন কথিত সন্ত্রাসীদের সহযোগীতে পরিণত হয়েছে।’ এসময় অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা।

প্রবীণ আইনজীবী শেখ আখতার উল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন- আইনজীবী হাসনাত কাইয়ুম, আনোয়ার হোসেন রেজা, হাসান তারিক চৌধুরী, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, এম এ তাহের, হুমাউন কবীর এবং আরিফুল হক রোকনসহ প্রমুখ।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম