কোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৩:২৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯

কোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি কোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ। মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মো. ইমাদুল হক।

তিনি বলেন, ‘প্রশ্নফাঁস রোধে ২০১৮ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ঢালাওভাবে সব ধররের কোচিং একসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে যা কাম্য নয়। তবুও শিক্ষামন্ত্রীর এই আদেশের প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন করে আমরা তা পালন করেছি। কোচিং বন্ধের বিষয়টি শুধু আমাদের নয়, বরং সব শিক্ষার্থী ও অভিভাবক মহলকে চিন্তিত ও উৎকণ্ঠিত করছে। এই উৎকণ্ঠা থেকে আমরা মুক্তি কামনা করছি।’

এরপর তিনি সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- কোচিং বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে, কোচিংয়ের স্বীকৃতি ও বৈধ নীতিমালা দিতে হবে, কোচিংয়ের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ৪.৫ শতাংশ করতে হবে এবং কোচিং সেন্টার পরিচালনার জন্য ভাড়া করা বাসাবাড়ির ওপর অর্পিত ভ্যাট বন্ধ করতে হবে।

এই চার দফা বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ সব জেলা ও উপজেলা প্রেস ক্লাবের সামনে ৩১ জানুয়ারি সকালে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম