শান্তিচুক্তি’র শতভাগ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৮:৩৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগরিক সমাজের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির শতভাগ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে দেশের নাগরিক সমাজ ৷ আজ ৩০ জানুয়ারি (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শান্তিচুক্তির ২০ বছর উপলক্ষে নাগরিক সমাজের উদ্যোগে একটি সংক্ষিপ্ত সমাবেশে এ কথা জানানো হয় ৷ 

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর দেশের পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয়েছে ৷ শান্তিচুক্তির এবার ২০ বছর পূর্ণ হলো ৷ কিন্তু এই ২০ বছরেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হয়নি ৷  গত ২০ বছরেও চুক্তিটি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য জুম্ম জনগোষ্ঠীসহ দেশের অনেক নাগরিক আজ ক্ষুব্ধ ৷ জনসংখ্যার ভারসাম্য নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে যে ভয় ও শঙ্কা আছে, তা দূর করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ঐ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য চুক্তির শতভাগ বাস্তবায়নের কোনও বিকল্প নেই ৷ স্বাধীন দেশের নাগরিক হিসেবে সব জাতি-গোষ্ঠীর মানুষ সমান অধিকার ও মর্যাদায় বাস  করবে এটাই আমাদের চাওয়া ৷ 

আইএফডি'র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য ৷ তিনি বলেন,‘ চট্টগ্রাম চুক্তি শতভাগ বাস্তবায়ন করতে কেন ২০ বছর সময় লাগবে?  তাদের আলাদা ভাষা আছে ৷ আলাদা সংস্কৃতি আছে ৷ এসব বিষয় নিয়ে সংগ্রাম করছেন তারা ৷ বাংলাদেশ সরকার এই চুক্তি বাস্তবায়ন করেছেন, তখন সবাই এ চুক্তিকে অভিনন্দন জানিয়েছেন ৷ তাহলে  অভিনন্দিত চুক্তিটি এখনও পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না কেন?’ 

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মারমা মেয়েদের ধর্ষণ করেছে সেনা সদস্যরা ৷ সেনাদের হাতে পাহাড়ি নারীরা নিরাপদ নয় ৷ ’

উপস্থিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল ৷ তিনি বলেন, ‘ আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক যে, শান্তিচুক্তির ২০ বছর অতিক্রম হলেও এখন পর্যন্ত এই চুক্তির শতভাগ বাস্তবায়ন হয়নি ৷ 

তিনি  আরও বলেন, ‘ আমরা দেখছি সংখ্যালঘু নারীরা বিপদগ্রস্ত ৷ দেশের অনেক উন্নয়ন হয়েছে ৷ কিন্তু তা সব শ্রেণির মানুষের হয়নি ৷ ’ 

সমাবেশে স্মারকলিপি পাঠ করেন বাংলাদেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ৷ সমাবেশ শেষে শাহবাগমুখী একটি মিছিল বের করেন তারা ৷ এরপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান তারা ৷

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান