বিজিএমইএ ভবনের সামনে পোশাককর্মীদের ওপর হামলা, আহত ২৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৬:৪৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯


বিজিএমইএ ভবনের ভেতরে শ্রমিকরা রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনের সামনে বেতন-ভাতার দাবিতে জড়ো হওয়া পোশাককর্মীদের ওপরে বিজিএমইএ’র লোকজনের হামলায় ২৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে পুলিশের দাবি, বিজিএমইএ ভবনে শ্রমিকরা হামলার চেষ্টা করেছিল।

আহত পোশাককর্মী মামুন জানান, তিনি রামপুরায় আশিয়ানা গার্মেন্ট কারখানার কর্মী। দুমাসের বেতন বকেয়া রেখে গত ২৯ জানুয়ারি কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। এরপর থেকে তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ বুধবার বিজিএমইএ ভবনে মালিকপক্ষের সঙ্গে তাদের বৈঠকে বসার কথা ছিল। একারণে তারা সকাল ১১টার দিকে সেখানে জড়ো হন। কিন্তু মালিকপক্ষ বৈঠকে বসেনি। এরপর দুপুর দুইটার দিকে বিজিএমইএ’র লোকজন তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে ২০ থেকে ২৬ জন কর্মী আহত হন।

বিজিএমইএ ভবনের ভেতরে গ্লাস ভাঙচুর আহতদের মধ্যে মামুন, আবুল, রহিমা, উজ্জল, রাসেল, শাহনাজ, রাশেদ, সুমি, রাবেয়া, মর্জিনা, নার্গিস, লাইলি, মৌসুমীসহ কয়েকজনের নাম জানা গেছে।

বিজিএমইএ ভবনের সামনে আহত শ্রমিক ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ জানান, আহতদের শরীরে লাঠি এবং ইটের আঘাত রয়েছে। এ পর্যন্ত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া আহত পোশাককর্মীদের চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, বিজিএমইএ ভবনে শ্রমিকরা হামলার চেষ্টা করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার পর বিজিএমইএ ভবনের সামনে পুলিশের পাহারা ওসি জানান, দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। তারা বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে বিজিএমইএ ভবনের গ্লাস ভাঙচুর করেছেন। তারা ৪০-৫০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন।

 

 



/এআইবি/এনএল/এনআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম