জয়নুলকে আগাম জামিন ও খোকনকে গ্রেফতার না করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০১

জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন পুলিশের প্রিজনভ্যান থেকে নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আগাম জামিন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের পৃথক বেঞ্চ এসব আদেশ দেন।

জানা গেছে, এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জয়নুল আবেদীনকে আগাম জামিন দেওয়ার নির্দেশ দেন।

এছাড়া বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মাহবুব উদ্দিন খোকন দেশে ফিরলে ওই একই ঘটনায় দায়ের করা তিন মামলায় তাকে হয়রানি ও গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আদালত। তবে এই তিন মামলায় ব্যারিস্টার খোকনকে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে জামিন চেয়ে আবেদন করতে বলেছেন আদালত।

আদালতে জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও আওয়ামীপন্থী আইনজীবী মো. অজিউল্লাহ এবং ব্যারিস্টার খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মাহবুব উদ্দিন খোকনের স্ত্রী আকতারুন্নেসা আতিয়া হাইকোর্টে এ সম্পর্কিত একটি রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা করে ছাত্রদলের দুই কর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন:
ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল!

/বিআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম