‘ডিজিটাল নিরাপত্তা আইন হলো নতুন বোতলে পুরনো মদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০৬

বাম দলগুলোর প্রতিবাদ মিছিল (ছবি: সাদ্দিফ অভি) ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘নতুন বোতলে পুরনো মদ’ বলে আখ্যায়িত করেছেন বাম দলগুলোর নেতারা। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এমন মন্তব্য করেন তারা। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘এটি এক ধরনের ডিজিটাল শাসক নিরাপত্তা আইন। এই আইন ইতোমধ্যে সাংবাদিক সমাজ প্রত্যাখান করেছে। সাধারণ মানুষও ভালোভাবে নেয়নি। আইনটিকে আমরাও প্রত্যাখান করেছি। এই আইন মূলত নতুন বোতলে পুরনো মদ। এই আইন করে সরকার আরও স্বৈরাতান্ত্রিক এবং আরও দমন ও নিপীড়নের হাতিয়ার চালু করতে যাচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘একজন মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রী-এমপিদের মানইজ্জত রক্ষার্থে এই আইন হচ্ছে। দেশে অনেক কালো আইন আছে, তাতেও সরকারের হচ্ছে না। তাই এবার কালো কুচকুচে আইন করা হচ্ছে! তারা এখন সাংবাদিকদের মুখেও টেপ লাগিয়ে দিতে চায়।’

সমাবেশ শেষে কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করে বাম দলগুলো। এ সময় ছিলেন শ্রমিক নেতা মোশারেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যান্য নেতারা।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক