ঋণ অবলোপনে দুদকের ১০ সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৫

দুদক দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংকের ঋণ অবলোপনের ক্ষেত্রে ১০ দফা সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে। সোমবার দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক চিঠিতে এসব সুপারিশগুলো পাঠানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানান, চিঠিতে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিমের সুপারিশ পর্যালোচনাক্রমে এর বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
আরব-বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বিগত ১৫ বছরের অবলোপনকৃত ঋণের তালিকা পর্যালোচনা করে প্রত্যেক ব্যাংকের ৫টি অবলোপনকৃত ঋণের অবলোপন প্রক্রিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে দুর্নীতি দমন কমিশন এসব সুপারিশ করেছে। সেগুলো হলো-
১. ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) সার্কুলারের ০২/২০০৩ নির্দেশ মোতাবেক অবলোপনকৃত ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের সব পরিচালককে খেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

২. মামলা ছাড়া কোনও ঋণ অবলোপন না করা;

৩. ঋণ অবলোপনের পূর্বে অবশ্যই এর কারণ সুনির্দিষ্ট করা;

৪. ব্যবসায়ী ঋণের ফান্ড অন্যত্র হস্তান্তর করেছেন কিনা তা খতিয়ে দেখা;

৫. ঋণ সুপারিশ থেকে অবলোপন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজমেন্টের কোনও ত্রুটি/অনিয়ম আছে কিনা তা উল্লেখ করা;

৬. বিদ্যমান আইনি কাঠামোর আওতায় ঋণ আদায়ের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ;

৭. ঋণ অবলোপনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডের অনুমোদনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার একটি বিধান প্রবর্তন করা;

৮. ঋণ অবলোপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের আগের বছর পর্যন্ত লভ্যাংশ থেকে ১০০ শতাংশ রাখার নিয়ম থাকলেও কোনও কোনও ব্যাংক চলতি বছরের লভ্যাংশ থেকে সমন্বয় করে থাকে যা বন্ধ করা;

৯. ঋণ অবলোপনের ক্ষেত্রে প্রচলিত বিধান মোতাবেক অর্থ ঋণের মামলা করতে হয়। অর্থ ঋণের মামলায় রায় পাওয়ার পর ব্যাংক Execution case করে। অর্থাৎ এক্ষেত্রে ২টি মামলা করতে হয়। কিন্তু অনেক ব্যাংক মূল মামলা করার সঙ্গে সঙ্গেই ঋণ অবলোপন করে ফেলে। এক্ষেত্রে, Execution মামলার পর ঋণ অবলোপনের বিষয়টি বিবেচনা করার বিধান তৈরি করা;

১০. প্রচলিত নিয়মে অনেক ক্ষেত্রে মামলা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ঋণ অবলোপন করা যায়। এক্ষেত্রে মামলা ছাড়া কিছুতেই কোনও ঋণ যেন অবলোপন করা না যায় সেরকম বিধান প্রণয়ন।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম