খালেদা জিয়ার সফরের সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৫

সিলেটের পথে খালেদা জিয়ার গাড়িবহর (ছবি: সালমান তারেক শাকিল)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরকালে তার গাড়িবহরের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিক সামান্য আহত হয়েছেন। সোমবার নরসিংদী জেলা অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

ওই গাড়িবহরে থাকা অন্য সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হচ্ছেন একাত্তর টেলিভিশনের রিপোর্টার শফিক আহমেদ ও এসএ টেলিভিশনের ক্যামেরা পারসন বিপ্লব।

গাড়িবহরে থাকা সাংবাদিক রফিক রাফি ও  মু‍ক্তাদির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, খালেদা জিয়ার গাড়িবহর নরসিংদী জেলায় প্রবেশ করলে সংবাদ সংগ্রহে বহরের আগে যাওয়াকে কেন্দ্র করে দুটি চ্যানেলের গাড়ির সামান্য সংঘর্ষ হয়। এতে একাত্তর টেলিভিশনের রিপোর্টার শফিক আহমেদ ও এসএ টেলিভিশনের ক্যামেরা পারসন বিপ্লব সামান্য আহত হন। পরবর্তীতে তারা বহরের গাড়িতে আবারও যুক্ত হন।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম