পরিবেশ দূষণের দায়ে ১১ প্রতিষ্ঠানের পৌনে ২৬ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫৭

পরিবেশ অধিদফতর পরিবেশ দূষণের দায়ে ১১টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। এর মধ্যে ঢাকার তেজগাঁও, গাজীপুর ও মুন্সীগঞ্জের ৭টি কারখানা এবং টাঙ্গাইলের ৪টি ইটভাটা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান।
মঙ্গলবার পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ক্ষতিপূরণ নির্ধারণ করেন। পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় প্রতিষ্ঠানগুলোর এ পরিমাণ টাকা জরিমানা করা হয়।
ক্ষতিপূরণ ধার্য করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা মহানগরের তেজগাঁও এলাকার ‘ট্রান্সফর্ম ওয়াশিং অ্যান্ড স্যান্ড ব্লাস্টিংকে’ ১ লাখ ৮৬ হাজার ২৪০ টাকা; গাজীপুরের ‘লুজিন ফ্যাশন লিমিটেডকে’ ৪ লাখ ৫০ হাজার টাকা; ‘ট্রেড ইঞ্জিনিয়ারিংকে’ ২, লাখ টাকা, ‘ওমকার টেক্সটাইলকে’ ৬৫ হাজার ৫৬ টাকা, ‘জেনট্রি ফার্মাসিউটিক্যালসকে’ ১ হাজার ২৫৮ টাকা; মুন্সীগঞ্জের ‘মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলসকে’ ৩ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা; ‘একতা ফাইবার ইন্ডাস্ট্রিজকে’ ১ লাখ টাকা; টাঙ্গাইল জেলার ‘মেসার্স মুন ব্রিকসকে’ ৩ লাখ টাকা; ‘মেসার্স একতা ব্রিকসকে’ ৩ লাখ টাকা; ‘মেসার্স কৃষক ব্রিকসকে’ ৩ লাখ টাকা ও ‘মেসার্স কে এম আর ব্রিকসকে’ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম