রাজধানীতে চার সড়কের নিরাপত্তায় র‌্যাব-২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৩

রাজধানীর রাস্তায় র‌্যাবের টহল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য যে কোনও ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে রাজধানীর চারটি সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-২। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-২ এর অপারেশনস অফিসার ফিরোজ কাউসার।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সড়ক চারটি হলো- মহাখালী হতে জাহাঙ্গীর গেট হয়ে সার্ক ফোয়ারা, নীলক্ষেত হতে শ্যামলী, সাত মসজিদ রোড এবং উড়োজাহাজ চত্বর হতে আগারগাঁও পর্যন্ত। এসব সড়কে টহলের পাশাপাশি নিয়মিত বিরতিতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে।

র‌্যাবের চেকপোস্ট

এ ব্যাপারে র‌্যাব-২ এর অপারেশনস অফিসার ফিরোজ কাউসার বলেন, ‘মামলার রায়কে কেন্দ্র করে যে কোনও ধরনের নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-২। নিয়মিত বিরতিতে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও পথচারীদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে।’ 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম