খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৪

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট মামলা রয়েছে ৩৭টি। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হবে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। আর বিচারের শেষ পর্যায়ে আছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। এই মামলাটিও বকশীবাজারের বিশেষ আদালতে বিচারাধীন।

জানুয়ারির শুরুতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরও ১৪টি মামলার কার্যক্রম বকশীবাজারের বিশেষ আদালতে স্থানান্তর করেছে। স্থান সংকুলান ও নিরাপত্তার বিষয় বিবেচনা করেই এটি করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, একটি নিয়ন্ত্রিত পরিবেশে বিচার করতেই আদালত প্রাঙ্গণের বাইরে বকশীবাজারে মামলাগুলোর এই স্থানান্তর।

এই আদালতে নাশকতার ৯টি মামলার শুনানি হবে, যদিও এসব মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি এমন মামলার সংখ্যা ২১টি। এর মধ্যে কিছু মামলায় চার্জশিট হলেও কয়েকটি তদন্ত পর্যায়ে রয়েছে।

বকশীবাজারে স্থানান্তর হওয়া মামলাগুলোর মধ্যে আরও তিনটি দুর্নীতির মামলা রয়েছে। এগুলো হচ্ছে—গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা।

এছাড়া, দুটি পিটিশন মামলার মধ্যে নাশকতার মাধ্যমে সারাদেশে হত্যার অভিযোগে একটি, আর অন্যটি হচ্ছে খালেদা জিয়ার নিজের জন্মদিন পালন সংক্রান্ত মামলা।

/ইউআই/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম