বিএনপিপন্থী আইনজীবীদের হাইকোর্ট থেকে বের হতে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৫

হাইকোর্টের গেটে বিএনপিপন্থী আইজীবীদের বাধা দেয় পুলিশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হাইকোর্টের বাইরে যেতে বিএনপিপন্থী আইনজীবীরা পুলিশি বাধার মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এই আইনজীবীরা হাইকোর্টের মাজার গেট দিয়ে দল বেঁধে বের হতে গেলে পুলিশ তাদের গতিরোধ করে। এরপর পুলিশ গেটটি বন্ধ করে দেয়।

তবে বাধার মুখে দাঁড়িয়ে থেকেও তালাবদ্ধ গেট ধরে বারবার স্লোগান দিচ্ছেন বিএনপি সমর্থিত এই আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মনির হোসেন বলেন, ‘মিথ্যা মামলা আর সাক্ষ্য সাজিয়ে বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে আজ  রায় ঘোষণা করা হবে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেত্রীকে জেলে পাঠানোর নামে দেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে। এই রায়ের মাধ্যমে সরকার বাকশাল কায়েম করতে চাইছে। তাই প্রতিবাদ করায় তারা আমাদের আটকে দিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারেনা। খালেদা জিয়ার কিছু হলে আমরা আরও  দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম