রাজধানীর গ্রিনরোডে ‘গ্রিন ভেইল’ নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
ওই রেস্টুরেন্টের পাশের বাড়ির মালিক এমদাদ জানান, গ্রিন ভেইল নামে ওই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।








