কারা কর্তৃপক্ষের দেখা না পেয়ে ফিরে গেলেন খালেদা জিয়ার আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডিভিশনের আবেদনপত্র কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে না পেরে ফিরে গেছেন খালেদা জিয়ার তিন জন আইনজীবী। প্রায় দুই ঘণ্টা কারা ফটকে অপেক্ষার পরও কারা কর্তৃপক্ষ এই আবেদনপত্রটি না নেওয়ায় বিষয়টি দুঃখ ও হতাশাজনক বলে উল্লেখ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় আরও দুই আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও এসএম জুলফিকার উপস্থিত ছিলেন।
ফিরে যাওয়ার আগে রাত ৮টা ৪৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা খালেদা জিয়ার বয়স, তার পলিটিক্যাল স্ট্যাটাস ও শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় রেখে ডিভিশনের আবেদনপত্র নিয়ে এসেছিলাম। তার হাঁটুতে দুইবার নি- রিপ্লেসমেন্ট করা হয়েছে। সেজন্য প্রতিদিন চেকআপ প্রয়োজন। তাই তাকে প্রফেশনাল ডাক্তার এবং অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। এছাড়া খালেদা জিয়াকে যেন হাইজেনিক ওয়াশরুম দেওয়া হয় তার জন্যও আমরা আবেদনপত্রে উল্লেখ করেছি।’
কারা কর্তৃপক্ষ হয়তো ভয় পেয়ে এই আবেদনপত্রটি গ্রহণ করেনি বলে মন্তব্য করেন বিএনপি পক্ষের এই আইনজীবী।
তিনি বলেন, ‘কারাগারে ২৪ ঘণ্টা ডিউটি। কিন্তু তারা কেন আবেদনপত্র নিতে আসলেন না বা গ্রহণ করলেন না তা সত্যিই দুঃখ ও হতাশাজনক। তারা হয়তো ভয় পেয়েছেন। আবেদনপত্র নিলে হয়তো উপরের কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। সেজন্য হয়তো তারা আবেদনটি গ্রহণ করেননি। আমরা আশা করেছিলাম তারা এখানে আসবেন এবং আবেদনপ্রতটি গ্রহণ করবেন। আমরা আগামীকাল আবার আবেদনটি নিয়ে এখানে আসবো এবং সেটি হস্তান্তরের চেষ্টা করবো।’
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে সেখানেই রাখা হয়েছে।

আরও পড়ুন: দ্বারে দ্বারে ঘুরছেন খালেদা জিয়ার আইনজীবীরা

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক