শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০০

শাহজালালে আটক স্বর্ণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে দুই কেজি ৩২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ওই দুই যাত্রীর কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের মোট ২০টি স্বর্ণের বার আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাহেদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সাহেদ আহমেদ বলেন, ‘জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে তারা ঢাকায় আসেন। তাদের কাছে মোট ২০টি স্বর্ণের বার ছিল। প্রতিটির ওজন ১১৬ গ্রাম।’
সাহেদ আহমেদ আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর ওই দুই যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে ও শরীর তল্লাশি করে জুতা ও শরীরের বিভিন্ন স্থান থেকে ১১৬ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’
ডেপুটি কমিশনার সাহেদ আহমেদ জানান, আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা। স্বর্ণ আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম