রাজধানীর বনানীতে হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আসামি রাজীব আহমেদ (২৮) ও রুবেল হোসেন (২৭) পরস্পর বন্ধু। রাজীব সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মো. আনোয়ার হোসেনের ছেলে। রুবেলের বাড়ি বরিশালের মোলাদি। তার বাবার নাম মো. আমির হোসেন।
গত ৩ ফেব্রুয়ারি জন্মদিনের কথা বলে বনানী থানা এলাকার স্টার প্যালেস হোটেলে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ওই রাতেই থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুণী।
এর আগে গত (৫ ফেব্রুয়ারি) মামলার বানানী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) মোহম্মদ বোরহান উদ্দিন আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। ওইদিন নথিতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত ৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এদিন আসামিদের পক্ষে একাধিক আইনজীবী নিয়োগ দেওয়া থাকায় রিমান্ড শুনানি না করিয়ে বিচারক ১১ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।
বনানী থানার নারী ও শিশুর সাধরণ নিবন্ধক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।








