ডিভিশন পেলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৭

খালেদা জিয়া (ফাইল ছবি) আদালতের আদেশ অনুযায়ী খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রবিবার বিকালে খালেদা জিয়াকে ডিভিশন দিতে আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছে দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘মামলার রায়ে খালেদা জিয়া ডিভিশন পাননি। কিন্তু জেল কোডের ৬১৭ ধারা অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার দাবিদার। জেল সুপার তাকে ডিভিশন দিতে পারতেন। পরে আমরা এ বিষয়ে আদালতে আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা ডিআইজি প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, আদালতের আদেশ জেলখানায় পৌঁছে দিয়েছি।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। গত চারদিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।
খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরই বিএনপির পক্ষ থেকে তাকে ডিভিশন দেওয়ার দাবি জানানো হয়। তবে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেল কোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া। তবে রবিবার দুপুরেও কারা মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে সাধারণ বন্দি হিসেবে কারাগারে রাখা হয়েছে। এদিন, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও জানান, আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে।

/জেইউ/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম