নিউ মার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৪

হাইকোর্ট রাজধানীর নিউ মার্কেটের একতলা ভবন দোতলা করার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রুলও জারি করেছেন আদালত।

রবিবার এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

নিউ মার্কেটের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে জানুয়ারি মাসে কয়েকশ’ ব্যবসায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার রুলসহ আদেশ দেন আদালত।

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি