সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতির নিন্দা আহমদ শফীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১০

শাহ আহমদ শফী সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মজলিসে উমুমী (কাউন্সিল) অধিবেশনে তিনি এ নিন্দা জানান। বেফাকের প্যাডে সংগঠনের মিডিয়া বিভাগের আজিজুর রহমান হেলাল স্বাক্ষরিত এক প্রেস রিলিজে একথা জানানো হয়।

বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। গাড়ি চালানোর ‘অপরাধে’ অনেক নারীকে কারাভোগও করতে হয়েছে। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে একটি ডিক্রি জারি করেছিলেন। সেখানে বলা হয়, প্রয়োজনীয় শরীয়াহ মানদণ্ড অনুসরণ করেই এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৮ সালের জুন মাস থেকে।

কাউন্সিলে শাহ আহমদ শফী উলামায়ে কেরামদের সর্বদা ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। উলামায়ে কেরামদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন।

হেফাজত আমির বলেন, ‘ইসলামবিরোধী চক্রান্তকারীরা সর্বদা ওঁৎ পেতে আছে, কীভাবে উলামায়ে কেরাম থেকে সাধারাণ মানুষের আস্থা সরানো যায়। এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখতে হবে।’ আলেমদের তাবলীগের কাজেও সক্রিয় অংশগ্রহণ করার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আহমদ শফী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১১ এপ্রিল গণভবনে বাংলাদেশের শীর্ষ আলেমদের অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি ধরে দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান দেওয়া হবে। যদিও এখন পর্যন্ত সংসদে ও মন্ত্রিসভায় তা পাস করা হয়নি।’ সংসদের এই অধিবেশনে স্বীকৃতি পাসের দাবি জানান তিনি।

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম