শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি। গত ৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তার কারণে বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পুনরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’
সিভিল এভিয়েশন ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা থেকে দর্শনার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিএ/এইচআই
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম