চলে গেলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩


বিএসএমএমইউ এর  উপ-উপাচার্য  অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  উপ-উপাচার্য (শিক্ষা) ও বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন (৫৪) আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বেলা ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ।

ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুর খবর শুনে চিকিৎসক সমাজের নেতা, সাংবাদিকসহ দেশের বিশিষ্টজনেরা ছুটে আসেন। মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে রাখা হয়। পরে বিকেল ৩টায় এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ডা. জাকারিয়া স্বপনের  মরদেহ ময়মনসিংহ জেলার ত্রিশালে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, ত্রিশালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র রাফি জাকারিয়া সিনিয়র ব্যাংক কর্মকর্তা, মেয়ে তাসনিম জাকারিয়া কানাডায় অধ্যয়নরত এবং স্ত্রী শামীম আরা বেগম সরকারি কর্মকর্তা।

ডা. জাকারিয়া স্বপন দীর্ঘদিন বিএসএমএমইউ’র প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ২৩ এপ্রিল তিনি উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পান এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্বে ছিলেন। অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন ১৯৬৪ সালের ২ এপ্রিল ময়মনসিংহ জেলার ত্রিশালের মঠবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম আমিনা খাতুন ও পিতার নাম মরহুম আজিজুর রহমান। তিনি ১৯৮৮ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ওই মেডিক্যাল কলেজের ১০ম ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৯৩ সালে তিনি এমপিএইচ এবং ১৯৯৯ সালে এমডি ডিগ্রি লাভ করেন। বিশিষ্ট চর্ম ও যৌনব্যধি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্বাচিপের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল,  বেসিক সায়েন্স ও প্যরা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

বিএসএমএমইউ’র শোক কর্মসূচি: অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ (তবে চিকিৎসা কার্যক্রম চলবে), শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম