আজও মেলেনি খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯

খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড কপি আজ বুধবারও পাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। এই সার্টিফাইড কপি না পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও খালেদা জিয়ার জামিনের আবেদন হচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। 

তিনি বলেন, ‘আদালত থেকে বলা হয়েছিল আজকে সার্টিফাইড কপি সরবরাহ করবে, কিন্তু পেলাম না। আজকে বলা হলো আগামীকাল বৃহস্পতিবার পাওয়া যাবে।’ কপিগুলো পেলে রবিবার উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি। 

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এই আদালত থেকেই রায়ের সার্টিফাইড কপি দেওয়া হবে। গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার কপি ফলিও এই আদালতে দাখিল করেন সানাউল্লাহ মিয়া।

/টিএইচ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম