আরেক মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন ফিরিয়ে দিলেন আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৬

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর আদালতে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর একটি আবেদন ফিরিয়ে দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই মামলায় পাঁচ মাস আগে জারি করা গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মার্চ দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীবের আদালত এই আদেশ দেন। আজ  ওই মামলায় পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। সংশ্লিষ্ট থানা পুলিশ তা দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়। আদালতের বেঞ্চ সহকারী ইফতেখার এ তথ্য জানান।

বুধবার সকালে ওই মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী তার মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) জন্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। আদালত পরে বাদীকে তার আবেদনটি ফিরিয়ে নিতে বলেন। এতে মামলার বাদী এ বি সিদ্দিকী তার আবেদন ফিরিয়ে নেন।

আবেদনের বিষয়ে এ বি সিদ্দিকী বলেন, ‘পাঁচ মাস আগে এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু তিনি এখন পর্যন্ত আদালতে হাজির হননি। তিনি এখন অন্য মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন। তাই তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছি।’

গত বছরের ১২ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারও আগে কয়েক দফায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু  তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন। ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তেজগাঁও থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। 

মামলায় বলা হয়,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের তার মন্ত্রিসভায় মন্ত্রীত্ব দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাকে তাদের গাড়িতে তুলে দিয়ে সত্যিকারের দেশপ্রেমিক জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করেছেন।

বুধবার এ বি সিদ্দিকীর আবেদনের পর আদালত তেজগাঁও থানার ওসিকে ওই পরোয়ানা তামিলের নির্দেশ দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মার্চ তারিখ নির্ধারণ করেন।

 

 

 

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম