হাজারীবাগ থেকে ঢাবি ছাত্রের লাশ উদ্ধার

ঢাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৩

তরুণ হোসেন রাজধানীর হাজারীবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তরুণ হোসেন। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ী কুষ্টিয়ায়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে হাজারীবাগ বেড়িবাঁধ কলার আড়ত এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ। তরুণ হোসেনের এক বন্ধু জানান, তরুণ আজ  হাজারীবাগের দিকে বেড়াতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘দুপুর ৩টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ কলার আড়ত এলাকার একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে তরুণ হোসেন পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এটা আত্মহত্যা না খুন তা এখনও বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তরুণের মৃত্যুর খবর শুনেছি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি৷ বিষয়টি দেখার জন্য একজন হাউস টিউটর ও একজন সহকারী প্রক্টরকে সেখানে পাঠানো হয়েছে।’

/এসআইআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম