বিএনপি নৈতিক সংকটে নেই: গোলাম মোর্তোজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭

সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নৈতিক সংকটে নেই বলে দাবি করেছেন সাপ্তাহিকে’র সম্পাদক গোলাম মোর্তোজা। তিনি বলেন, ‘নৈতিকতার বিষয়টি রাজনৈতিক দলগুলোতে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তাই যদি হতো, এরশাদসহ প্রায় রাজনৈতিক দলগুলো নৈতিকভাবে রাজনীতি করতে পারত না। কারণ, নেতাকর্মীদের দুর্নীতির ইতিহাস একদিনের নয়। ফলে যে নৈতিক অবস্থানের কথা আমরা বলি, সেই নৈতিক অবস্থায় কখনও কেউ ছিল না। তারই ফলশ্রুতিতে বিএনপি নৈতিক সংকটে নেই।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর শুক্রাবাদে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন গোলাম মোর্তোজা।

তিনি আরও বলেন, ‘আবার বিএনপির সাংগঠনিক বিষয়ে যদি বলি, তাতে আমি বলতে পারি- বিএনপির সাংগঠনিক শক্তি এখন যেমন, এমন এর আগে কখনও তেমন ছিল কিনা আমার মনে হয় না।’

গোলাম মোর্তোজা আরও বলেন, ‘একসময় আওয়ামী লীগও এমন সংকটে ছিল। সেখান থেকেও তারা বের হয়ে এসেছে। জিয়া কারাগারে যাওয়ার পর আজ  যদি বিএনপি জ্বালাও-পোড়াও করতো, তাহলে আওয়ামী লীগ বেশ খানিকটা সুবিধাজনক অবস্থায় থাকতো। কিন্তু বিএনপি এখন পর্যন্ত বেশ ম্যাচিউরড আন্দোলন করছে। এটা স্বীকার করতেই হবে।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ।

 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম