২ হাজার টাকায় বিমান টিকিট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১

বিমান মাত্র দুই হাজার টাকায় বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট যাওয়া যাবে। এ সুযোগ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ওয়ানওয়ের ভাড়া দুই হাজার টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ) ঘোষণা করছে।

বিমানের মহাব্যস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে যাত্রীদের জন্য এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময়সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮টি ফ্লাইট পরিচালনা করছে।’

নতুন ঘোষিত এই ভাড়ার ওপর দুই বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০ শতাংশ এবং দুই থেকে ১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫ শতাংশ ছাড়ের (ডিসকাউন্ট) সুবিধা আছে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের