গণপরিবহনে ১৩ মাসে ২১ নারী যৌন নির্যাতনের শিকার: যাত্রী কল্যাণ সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১১

 

গণধর্ষণ ১৩ মাসে গণপরিবহনে ২১ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশের যাত্রী অধিকার প্রতিষ্ঠায় কর্মরত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে তৈরি করা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার রাতে  গণমাধ্যমে পাঠানো এই বিবরণীতে এই তথ্য জানানো হয়।

সংগঠনটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পর্যালোচনা করে তৈরি করা প্রতিবেদনে উল্লেখ করে, গণপরিবহনের চালক-হেলপারসহ সহযোগীরা মিলে ৯টি গণধর্ষণ, ৮টি ধর্ষণে ও  ৪টি শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় মোট ৫৫ আসামিকে পুলিশ গ্রেফতার করে। প্রতিটি ঘটনায় মামলা হলেও গত ৯ এপ্রিল মানিকগঞ্জে সংগঠিত গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে যেসব ঘটনায় মামলা হয়েছে প্রতিটি ঘটনায় পুলিশ ও সংবাদপত্রের অভাবনীয় তৎপরতা লক্ষ করা গেছে।

পর্যবেক্ষণ মতে, গত ২১ জানুয়ারী রাজধানীর দারুসসালামে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগে গাবতলী-নবীনগর রুটের বাস চালক ও হেলপারের বিরুদ্ধে দুরুসসালাম থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ২১ জানুয়ারী শনিবার গাবতলী বাস টার্মিনাল এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ গাড়ীর চালক ও হেলপারকে আটক করে।

১৩ মার্চ ইজিবাইকে করে চুয়াডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গায় ফিরছিলেন একজন স্কুল ছাত্রী। ইজিবাইকের ভাড়া মেটাতে না পারায় চালক তাকে ফাঁদে ফেলে আরও তিনজনসহ ধর্ষণ করে।

৯ এপ্রিল ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে স্বামীর সামনে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী এসআই পরিবহনের বাসটি ছিনতাই করে ওই বাসেই ধর্ষণ করা হয়।

৩১ জুলাই কুড়িগ্রাম রৌমারীতে পদ্মা পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে গণধর্ঘণের শিকার হয় এক কিশোরী গৃহকর্মী। ০১ আগস্ট গাজীপুর থেকে নারায়ণগঞ্জ আসার পথে ট্রাকের চালক মেহেদী হাসান ও হেলপার সোহান মিলে এক কিশোরীকে চলন্ত ট্রাকে গণধর্ষণ করে। পরে পুলিশ ট্রাকের চালককে আটক করে। 

৮ আগস্ট রাজধানীর বনানীতে এক তরুণীকে প্রাইভেট কারে তুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালিয়েছে ইমরান হোসেন নামের এক ব্যক্তি। এই ঘটনায় ইমরানকে গ্রেফতার ও গাড়িটি জব্দ করেছে পুলিশ।

১১ আগস্ট ময়মনসিংহের মুক্তাগাছায় লেগুনার চালক জয়নাল আবেদিন ও হেলপার রিপন মিলে ওই এলাকার এক মাদ্রাসা ৭ম শ্রেণির ছাত্রীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তী সময়ে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করলে পুলিশ চালক ও হেলপারকে আটক করে।

২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহে যাওয়ার পথে টাঙ্গাইলের মধুপুর এলাকায় চলন্তবাসে গণ ধর্ষণের শিকার হয় জাকিয়া সুলতানা রূপা। গণধর্ষণের পর ঘাড় মটকে তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে যায় ধর্ষণকারীরা। পরে পুলিশ  লাশ উদ্ধার করে।

১২ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে লোহাগাড়া যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বার আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় বাসে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মাদক সেবনের অভিযোগে বাসের চালক জনি বডুয়া ও হেলপার মো. এহসানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম।

২৭ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নগরীর বহদ্ধারহাটে যাওয়ার পথে চলন্ত বাসে চালক রাশেদুল ইসলাম ও সহকারী ইমতিয়াজ উদ্দিন এক তরুণীকে ধর্ষণ করে। পরে ওই তরুণী থানায় মামলা করলে পুলিশ ধর্ষণকারীদের আটক করে।

৩ নভেম্বর রবিবার গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় নৌকায় তুলে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করে ৪ বখাটে। পরে পুলিশ অভিযান চালিয়ে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করে। ২১ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের ভেতরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে বাস চালক পারভেজ।

গত বছরের ২২ জানুয়ারি কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে নদীয়ার রেল স্টেশনে বাংলাদেশি এক নারী যাত্রী শ্লীলতাহানির শিকার হয়। এই বিষয়ে ওই নারীর স্বামী জিআরপির সংশ্লিষ্ট শাখায় অভিযোগ করেন।

একই বছরের ৫ ফেব্রুয়ারি নরসিংদীতে বাসের ভেতরে এক নারীকে শ্লীলতাহানি করে বাসের চালক ইসমাইল হোসেন ও তার চার সহযোগী। জেলার শিবপুরের পুরানদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটে। ওই বছরের ১০ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় বাসে আটকে রেখে ১৩ বছরের এক কিশোরী পোশাককর্মীকে ধর্ষণ করে বাসের হেলপার হাফিজুল ইসলাম। পরে পুলিশ অভিযুক্ত হেলপারকে আটক করে।

এছাড়াও ২১ মে কুড়িল বিশ্বরুটে মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণের শিকার হয়। ১৩ মে ময়মনসিংহের চুলখাই এলাকায় বাস চালক ও হেলপার মিলে ধর্ষণ করে এক তরুণীকে, ১১ মে রাজধানীর অদুরে সোনারগাওয়ে বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণ করে বাস চালক ও তার সহযোগী, ৩ মে আশুলিয়ার বাস কাউন্টার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানায়। ২৫ এপ্রিল খিলগাঁওয়ে এক গৃহবধূকে মাইক্রোবাসে যৌন নির্যাতনের পর ওই মাইক্রোবাসে চাপা দিয়ে হত্যা করা হয়। ১৯ এপ্রিল ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনে ২-৩ জন বখাটের হাতে যৌন নির্যাতনের শিকার হয় এক নারী।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম