লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯

বঙ্গবন্ধু গবেষণা সংসদের মানববন্ধন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু গবেষণা সংসদ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এই দাবি জানান।

মানববন্ধনে বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ-সভাপতি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, ‘দূতাবাস হলো একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং কোনও দূতাবাসে হামলা করা মানে সেই দেশে হামলার শামিল। এর প্রতিবাদ জানাতে আজ আমরা পথে নেমেছি।’

বক্তারা উল্লেখ করেন, ‘লন্ডনের বাংলাদেশ দূতাবাসে বিএনপির নামধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। লন্ডন দূতাবাসে হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধুকে অবমাননা করেছে। জাতির পিতাকে অবমাননা করা মানে দেশের সংবিধানকে অবমাননা করা।’

হামলাকারীদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের দাবি জানানো হয় মানববন্ধনে। বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ-সভাপতির ভাষ্য, ‘সরকারের কাছে আমাদের জোর দাবি, হামলাকারীরা যেন আর বাংলাদেশে আসা-যাওয়া করতে না পারে। তারা পাকিস্তানি মানসিকতার লোক।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি উত্তম কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ সৈকত প্রমুখ।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়। বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি দেওয়ার নামে জোর করে হাইকমিশনে প্রবেশ করে। এরপর তারা হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালায় ও আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম