‘মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতাকারীরা খালেদা জিয়ার অনুসারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৬

মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতাকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা। শনিরবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মুক্তিযোদ্ধা কোটা ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান। এসময় তারা কোটা বিরোধিতাকারীদের খালেদা জিয়ার অনুসারী বলে আখ্যা দেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটার বিরোধিতা তারাই করে যারা রাজাকার ও আলবদরপন্থী। তারা খালেদা জিয়ার অনুসারী। স্বাধীনতার ৪৭ বছর পরও ৩০ শতাংশ কোটার দাবিতে রাস্তায় নামতে হয়। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে নজর দেবেন।’

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, ‘চাকরি ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’

এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। তারা বলেন, ‘একটি চক্র অনেক চেষ্টা করেছে আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার। আমাদের আজ সকালে শাহাবাগে কর্মসূচি পালন করার কথা থাকলেও তাদের বাধায় আমরা সেখানে কর্মসূচি করতে পারিনি। পরে আমরা এখানে (প্রেসক্লাবের সামনে) কর্মসূচি পালন করছি।’

এসময় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মির্জা মোরশেদুল আলম, কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেজবাহ্, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহদী হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ঢাবিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক