রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৯

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মো. জিসাদ (২০) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কলেজের পেছনে বিএসটিআইএর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি কার্গো ভ্যান তাকে চাপা দয়ে।  পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজান রাত দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, নিহত জিসাদ কলেজের লতিফ ছাত্রাবাসে থাকতেন। তিনি ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নোয়াখালী মাইজদি দক্ষিণ নারায়ণপুরের আব্দুর রউফের ছেলে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আরও পড়ুন:
সেই নূরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম