বিএনপির ৬৩৯ নেতাকর্মীর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮

সুপ্রিম কোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহ, নেত্রকোনা ও কুমিল্লার বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১৯টি মামলায় ৬৩৯ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আসামিরা সশরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত দুটি পৃথক হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ তিনটি নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় ৭৫ জনের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

এছাড়া, নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া থানায় দায়ের করা নাশকতার ছয় মামলায় বিএনপির ৪৪৭ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নাসহ ৭৫ জনকে নাশকতার তিন মামলায় ১০ এপ্রিল পর্যন্ত আগাম জামিন দেন আদালত।

তবে সব মিলিয়ে মোট ১৯টি মামলায় রবিবার দুপুর পর্যন্ত বিএনপি সমর্থিত ৬৩৯ জন নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

/বিআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম