অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল ছাত্রদল!

ঢাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৩

কালো কাপড়ে ঢাকা অপরাজেয় বাংলা ভাস্কর্য, মঙ্গলবার সকালের দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে তারা ভাস্কর্যটি ঢেকে দিলেও ৯টার আগেই সেই কাপড় আর দেখা যায়নি। প্রশাসন বলছে, তাদের কাছে এ ধরনের কোনও তথ্য নেই।

ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমার নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় আমরা অপরাজেয় বাংলার মুখ ঢেকে দিয়েছি। খালেদা জিয়া কারাগারে থাকার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’ এখন তো কাপড় দেখা যাচ্ছে না, জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘হয়তো প্রশাসন খুলে ফেলেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে জেনেছি অপরাজেয় বাংলার মুখে এখন কালো কাপড়  নেই।’ কাপড় সরিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কে কাপড় সরিয়েছে, তাও আমরা জানি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে—অপরাজেয় বাংলা। বিশিষ্ট ভাস্কর সৈয়দ আবদুল্লাহ  খালিদ  মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই ভাস্কর্যের মাধ্যমে।  ফার্স্টএইড বক্স হাতে সেবিকা, সময়ের প্রয়োজনে রাইফেল কাঁধে তুলে নেওয়া গ্রামের টগবগে তরুণ এবং দু’হাতে রাইফেল ধরা আরেক শহুরে মুক্তিযোদ্ধা। নির্মাণের পর থেকে অপরাজেয় বাংলার পাদদেশে যে কোনও অন্যায়-অবিচারের প্রতিবাদে সভা করে আসছে ছাত্রসমাজসহ বিভিন্ন সংগঠন।

/ইউআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম