অ্যাপোলোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩

টিআইবি মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানার পর অ্যাপোলো হাসপাতালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপোলো হাসপাতালের মতো প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা এ ধরনের অপরাধ দমনে কোনও ভূমিকাই রাখবে না। টিআইবি এক্ষেত্রে কঠোরতর আইনের প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।একইসঙ্গে এসব প্রতিষ্ঠানকে কঠোর নজরদারি মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত সোমবার র‌্যাবের অভিযানে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার অভিযোগে অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অ্যাপোলোতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশের অন্যতম ব্যয়বহুল হাসপাতাল হিসেবে পরিচিত অ্যাপোলো হাসপাতালে যদি মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হয়, তাহলে দেশব্যাপী বিভিন্ন স্তর ও মানের হাসাপাতাল এবং ক্লিনিকে কী রকম অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে তা সহজেই অনুমান করা যায়।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি টিআইবি বেসরকারি স্বাস্থ্যখাতে নিয়ন্ত্রণহীন, তড়িৎ ও অতি মুনাফাভিত্তিক এবং প্রতারণানির্ভর গ্রাহক হয়রানির চিত্র তুলে ধরেছিল টিআইবি। এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘জীবন-মরণের সঙ্গে সম্পর্কিত বিধায় স্বাস্থ্যসেবায় প্রত্যাশিত মান বজায় রাখার কোনও বিকল্প নেই। কিন্তু প্রয়োজনীয় নীতিগত সহায়তার অভাব, পরিদর্শন ও তদারকির ক্ষেত্রে ব্যাপক ঘাটতি এবং লাগামহীন প্রকট বাণিজ্যিকীকরণের সম্মিলিত প্রভাবে বেসরকারি চিকিৎসাসেবা খাত কার্যত সেবাগ্রহীতাদের দুর্দশা প্রান্তসীমায় উপনীত করেছে।’

বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগের পাশাপাশি একটি স্বাধীন ও নিরপেক্ষ স্বাস্থ্যসেবা কমিশন গঠন করা উচিত বলে অভিমত জানিয়েছে টিআইবি।

 

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম