বিরল রোগে আক্রান্ত আব্বাসের চিকিৎসায় ৬ সদস্যের টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩০

 



বিরল রোগে আক্রান্ত আব্বাস বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখের (১৩) চিকিৎসার জন্য ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড ছয় সদস্যের সার্জিক্যাল টিম গঠন করেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যক্ষ ডা. এমএ আজিজ এ টিম গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি আব্বাসের প্রতিবন্ধী ফুফু ও বড় বোনের চিকিৎসার দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন।




আব্বাসের ডান পা অস্বাভাবিক রকমের ফুলে গেছে। সে চলাফেরা করতে পারে না। বুধবার তাকে মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে ভর্তি করা হয়। আব্বাসের বাড়ি মাদারীপুরে।
সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকীকে সার্জিক্যাল টিমের প্রধান করে টিম গঠন করা হয়েছে। এ টিমের অন্য সদস্যরা হলেন একই মেডিক্যাল হাসপাতালের উপ পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মালেক মৃধা, অ্যানেস্থিসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ খান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, সহকারী অধ্যাপক ডা. সানজানা শারমিন শশী ও সহকারী রেজিস্ট্রার ডা. মো. ওবাইদুর রহমান।
বৃহস্পতিবার সকালে অধ্যাপক এমএ আজিজ ১০০৭ নং কেবিনে আব্বাসকে দেখতে যান। এময় তিনি আব্বাসের বাবা রাজ্জাক শেখের সঙ্গে কথা বলেন। তিনি রাজ্জাক শেখকে আশ্বস্ত করে বলেন, ‘আপনি চিন্তা করবেন না। আমাদের হাসপাতাল থেকে আব্বাসের চিকিৎসার জন্য যা যা করণীয়, সব করা হবে। প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে।’
আব্বাসের প্রতিবন্ধী বড় বোন শারমীন আক্তার (২৪)ও বাক প্রতিবন্ধী ফুফু ইসমত আরার (৪০) চিকিৎসারও দায়িত্ব নেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব (স্বাচিপ) ডা. এমএ আজিজ। তিনি মাদারীপুর জেলা শাখার স্বাচিপের মহাসচিব ও মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ককে ফোন করে তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। সেখানে তাদের চিকিৎসা সম্ভব না হলে ঢাকায় আনা হবে বলে জানান তিনি।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম