‘আইনজীবীর মাধ্যমে হাজিরা দেবেন খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০১

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামীকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) আদালতে সশরীর হাজির করা হচ্ছে না। তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সানাউল্লাহ মিয়া বলেন, ‘রবিবার ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য হয়ে আছে। কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর দণ্ডিত হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন।’ তাই তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারবেন না।

এদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার হাজিরার বিষয়ে বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) খালেদা জিয়াকে আদালতে হাজির করার বিষয়ে আবেদন করেছি। তবে আদালত কোনও আদেশ দেননি। আগামীকাল খালেদা জিয়াকে হাজির করা হবে কিনা, সেটা আদালতের বিষয়।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তারেক রহমানসহ আসামিদের ১০ বছর করে দণ্ডিত করা হয়েছে।

 

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম