খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ২৫ মার্চ ধার্য করেছেন আদালত। রবিবার (২৫ ফেব্রয়ারি) এ তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত নতুন এ দিন ধার্য করেন।

রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও গুলশান থানা পুলিশের পরিদর্শক তা জমা দেননি। আদালতের বেঞ্চ সহকারী আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলা দায়ের করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম