নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৯

নারায়ণগঞ্জে দুর্ঘটনা কবলিত বাস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একই পরিবারের চারজনসহ নিহত ছয়জনের পরিচয় মিলছে।

নিহতরা হলেন কাতারপ্রবাসী ইলিয়াস হোসেন (২৮), তার ছেলে ইনান (৮), ভাই মফিজ (৪৭), বোন মিনু আরা (৩৫)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। ইলিয়াসের বাবা মৃত লতিফ মিয়া।
নিহত শুভ সাহার (১৮) গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ এবং নিহত হেনা আক্তারের (১৮) গ্রামের বাড়ি চাঁদপুর।

ইলিয়াসের চাচাতো ভাই ওমর সানি ও মুরাদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের শনাক্ত করেন। তারা জানান, ইলিয়াস ছুটিতে কাতার থেকে এসেছিলেন। আজ (সোমবার) তার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট মিস হওয়ায় গ্রামের বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ইলিয়াসের ছোট ভাই জাহাঙ্গীর (২৮) ও ভাতিজা রাজু (১৯)।

এর আগে শনাক্ত করা হয়েছে শুভ সাহা (১৮) নামের একজনকে। তার তার মা কাজল রানী সাহা আহত হয়েছেন। তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ। বোনের বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

এ ছাড়া আহত হেনাকে মদনপুর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী মিজানুর রহমান এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নিহত হেনার ভাই শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, কেরানীগঞ্জে হেনা ও তার স্বামী তাদের বাসায় বেড়াতে এসেছিল। বাড়ি যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

সোমবার (২৬ ফেব্রয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম