এখনও হাইকোর্টে পৌঁছায়নি খালেদা জিয়ার মামলার নথি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

  আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিম্ন আদালতের মূল নথি গত ছয় দিনেও পৌঁছায়নি উচ্চ আদালতে।

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আপিল আদালত থেকে নিম্ন আদালতের মূল নথি তলব করে হাইকোর্ট বিভাগ। তবে এখন পর্যন্ত পৌঁছেনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি।

বিশেষ জজ আদালত ৫-এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উচ্চ আদালতের আদেশ আমাদের কাছে এসে পৌঁছেছে। আদেশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি উচ্চ আদালতে পাঠাতে । সে অনুযায়ী ১৫ দিনের মধ্যে আমরা মূল নথি উচ্চ আদালতে পাঠিয়ে দেবো। মূল নথি পাঠানোর আগে কিছু প্রক্রিয়ার মাধ্যমে পাঠাতে হয়, সেই কাজগুলো চলছে।

কবে নাগাদ মূল নথি উচ্চ আদালতে পাঠানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এই সপ্তাহের মধ্যে নথি পাঠানো সম্ভাবনা খুবই কম। তবে কবে পাঠানো হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি মূল নথি উচ্চ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক আখতারুজ্জামানের আদালত থেকে পাঠানো হবে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড এবং তার বড় ছেলে তারেক রহমানসহ আরও ৫ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে গ্রেফতার করে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। এ মামলায় তার আপিল আবেদনটি হাইকোর্টে শুনানি হলেও নিম্ন আদালতের মূল নথি না পৌঁছায় এখনও কোনও সিদ্ধান্ত দেননি আদালত।

  

 

/টিএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম