রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৯ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১২

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল কাশেম আগামী ১৯ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ঠিক করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল এই তথ্য জানান। তিনি বলেন, ‘মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনও সাক্ষী হাজির না হওয়ায় বিচারক ওই আদেশ দেন।’

মামলার অন্য আসামিরা হলেন, একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, ওই টেলিভিশনের সাবেক সাংবাদিক কনক সারোয়ার ও মাহতির ফারুকী খান। ২০১৭ সালের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।

ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইমদাদুল হক চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম