প্রবাসীদের জন্য কোটার দাবি

কাতার প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২৬

অধ্যাপক আনোয়ারীকে দেওয়া সংবর্ধনা বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবি জানিয়েছে কাতারের বাংলাদেশ লেখক-সংবাদিক অ্যাসোসিয়েশন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রহমান আনোয়ারীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
সম্প্রতি দোহা আন্তর্জাতিক আন্তঃধর্ম সংলাপ কেন্দ্রের আমন্ত্রণে কাতারে আসা বরেণ্য এই শিক্ষাবিদ রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৩তম ‘দোহা আন্তঃধর্মীয় সংলাপ সম্মেলনে’ যোগ দিয়ে তথ্যনির্ভর বক্তব্য ও উপস্থাপনার জন্য স্বর্ণপদকে ভূষিত হন। 
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মাননা শুধু আব্দুর রহমান আনোয়ারীর একার নয়, বরং কাতারে বসবাসরত চার লক্ষাধিক বাংলাদেশির এবং সর্বোপরি বাংলাদেশের সম্মান।
বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান। অথচ প্রবাসীদের জন্য তেমন কোনও সুযোগ-সুবিধা থাকে না। প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য অন্ততপক্ষে শিক্ষা ক্ষেত্রে মেধাভিত্তিক কোটা প্রথা চালু করা হোক।
অনুষ্ঠানের শেষ পর্বে আব্দুর রহমান আনোয়ারীকে একটি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইসরাত হোসেন, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজের প্রভাষক আবু শামা।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সাত্তার, শাহজাহান সাজু, কফিল উদ্দিন, মাহবুব আলম চৌধুরী, মাওলানা ইউসুফ নূর, প্রকৌশলী আশরাফ উদ্দিন, শাহ আলম খন্দকার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও সিনিয়র সদস্য হারুন অর রশিদ মৃধা, শরিফ উদ্দীন প্রমুখ।

/এইচআই/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম